শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ০৭:০৪ পিএম, ২০২০-০৯-১২
ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি অটোরিকশায় যাত্রীবেশে ছিনতাই করে পালানোর সময় তিন ছিনতাইকারীকে ধাওয়া করে আটক করা হয়েছে। বুধবার রাতে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামবাসীর সহযোগিতায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, সিএনজি চালিত অটোরিকশার চালক শামীম মিয়া (২০), রোমান (২১) ও জাবেদ (২০)। তারা সবাই সদর উপজেলার উত্তর সুহিলপুরের বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানায়, মাইন উদ্দিন নামের এক ব্যক্তি খাঁটিহাতা বিশ্বরোড মোড় থেকে জেলা সদরে আসার সময় সিএনজিতে থাকা ৩ যুবক মাইনউদ্দিনের গলায় ছুরি ধরে নগদ টাকা ও মোবাইলসহ সর্বস্ব লুটে নিয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে তাকে ফেলে চলে যায়। এ সময় মাইন উদ্দিন অপর একটি সিএনজি নিয়ে ছিনতাইকারীদের ধাওয়া করে মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামে গিয়ে গ্রামবাসীর সহযোগিতায় চালকসহ তিন ছিনতাইকারীকে আটক করে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, ছিনতাইয়ের ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited